খেলাপি ঋণ নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
দেশের ব্যাংকিং খাতে রেকর্ড খেলাপি ঋণ কমাতে এবং ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা বাড়াতে এককালীন বিশেষ এক্সিট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সংকটে পড়ে ঋণ খেলাপি হলেও যেসব গ্রাহকের ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এবং ঋণ পরিশোধে আন্তরিকতা আছে, তারা নির্দিষ্ট শর্তে এ সুবিধা নিতে পারবেন।