ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের দাবিতে উত্তাল আয়ারল্যান্ড
উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গনে। দেশটির ফুটবলার, কোচ ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখরা একজোট হয়ে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ ব্যানারে প্রকাশিত ‘স্টপ দ্য গেম’ শিরোনামের এক খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়।