ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার
বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।