হাঁটতেই পারবেন না বলা সেই ছেলেই এখন বিশ্বকাপের নায়ক
বিশ্বকাপ মানেই লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হালান্ডদের আলোচনায় থাকা। তবে ২০২৬ বিশ্বকাপে সেই তারকাদের ভিড়েও আলাদা করে নজর কাড়ছেন মরক্কোর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। অথচ একসময় চিকিৎসকদের আশঙ্কা ছিল, তিনি হয়তো কোনো দিন নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেই পারবেন না। আজ সেই সাইবারিই বিশ্বকাপে একের পর এক গোল করে মরক্কোর নকআউট পর্বে ওঠার নায়ক।