গুলি চালিয়ে ইরানের জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র
মার্কিন নৌবাহিনী উপসাগরে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তৌসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়। অন্যদিকে ইরান বলেছে, এটি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং তারা শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার জবাব দিবে।