২-৩ সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা যুক্তরাষ্ট্রের অভিযান শেষ করবে, যখন তারা নিশ্চিত হবে যে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে তিনি মঙ্গলবার (৩১ মার্চ) বলেন, ‘ইরান চুক্তি করতে মরিয়া হয়ে আছে। তবে তা হোক বা না হোক, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে বলে আশা করছি।’