যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরানের শক্ত বার্তা, বিশ্বকাপে নতুন উত্তেজনা
বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলকে ঘিরে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে দলটি বিশ্বমঞ্চে নামলেও তাদের লক্ষ্য একটাই, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানি সমর্থকদের মুখে হাসি ফোটানো।