৪০ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে ফিরল ইরাক
দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও বিউটিফুল শো অন আর্থের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে ফিরেছে ইরাক। মেক্সিকোর মন্টেরে শহরে মঙ্গলবার অনুষ্ঠিত ইন্টার-কনফেডারেশন প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। শেষার্ধে আয়মেন হুসেইনের করা গুরুত্বপূর্ণ গোলেই লেখা হয় এই ঐতিহাসিক জয়।