টানা চার বার বিশ্বকাপ ফাইনালে সঠিক ভবিষ্যদ্বাণী, এবার কী বলছে ইএ স্পোর্টস
ফুটবল বিশ্বকাপের ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে বরাবরই আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। গত চারটি বিশ্বকাপের ফলাফলও সঠিকভাবে অনুমান করেছিল তারা। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল প্রতিষ্ঠানটি।