রূপপুরে একবার জ্বালানি লোডেই চলবে দেড় বছর
দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের অভিজাত ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে।