হামের হঠাৎ প্রাদুর্ভাব এবং ভ্যাকসিন সংকটের নেপথ্য কাহিনী
দেশের হাম পরিস্থিতি মহামারী আকার নিয়েছে। প্রতিদিনই শিশুদের মৃত্যু হচ্ছে। এরমধ্যে শিশুমৃত্যুর সংখ্যা তিনশ ছাড়িয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৬১টি জেলায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে ৪৫ হাজারের বেশি সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া এবং সঠিক সময়ে টিকা সংগ্রহ না করতে পারাই বর্তমানের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মূল কারণ।