আসাদগেটে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, নেপথ্যে কী?
রাজধানীর আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৭ মে) ভোরের আলো ফুটতেই হঠাৎ করে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে তাদের আকস্মিক এই শো-ডাউন অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম তথ্য পাওয়ার সক্ষমতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।