নামাজের সময় গান বন্ধ রাখতে বলায় ইমামকে মারধর
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নামাজের সময় মেলায় গান ও মাইকিং বন্ধ রাখতে বলায় ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন।