১৮ বছরেই বাজিমাত, পিএসএলে হ্যাটট্রিক তরুণ পেসারের
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করে নজর কেড়েছেন পেশোয়ার জালমির ১৮ বছর বয়সী এই তরুণ পেসার, যিনি ম্যাচের শেষ ওভারেই বদলে দেন দৃশ্যপট।