ভাইয়ের বলে বোল্ড হয়ে পরে ভাইকেই আউট করলেন আলজারি
পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন টানা আট মাস। এরপর গত মাসেই অবশ্য কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন। আলজারি জোসেফের লক্ষ্য এখন একটাই—ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে নিজের জায়গাটা পুনরুদ্ধার করা।