দেশেই পবিত্র কোরআনের আদলে ভাস্কর্য, ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রামে গেলে চোখে পড়ে ব্যতিক্রমী এক স্থাপনা। আল কোরআন একাডেমির চত্বরে পবিত্র কোরআনের আদলে নির্মিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটি পথচারী থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে। প্রতিদিনই এটি দেখতে ভিড় করছেন স্থানীয়সহ বিভিন্ন এলাকার মানুষ।