রোনালদো ছাড়াই ২ গোলে পিছিয়ে থেকে আল নাসরের মহাকাব্যিক জয়
চলতি মৌসুমে প্রথমবার আল নাসরের মূল একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো তাকে দেখতে হলো ডাগআউটে বসে। দুই গোলে পিছিয়ে পড়া এবং একজন খেলোয়াড় কম নিয়েও আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর।