মেসি থেকে এমবাপ্পে-হলান্ড, আজ বিশ্বকাপে সুপারস্টারদের দিন
বিশ্বকাপে আজ রাত এবং আগামীকাল সকালে মাঠে নামছে বেশ কয়েকটি তারকাসমৃদ্ধ দল। ‘আই’ ও ‘জে’ গ্রুপের ম্যাচে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আর্লিং হলান্ডের নরওয়েকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের এই দিনের সূচি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।