আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মেসি
র্জেন্টিনা বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার (২৮ মে) তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।