জিরো টলারেন্স নীতিতে আম সংগ্রহ শুরু
আমের রাজধানী খ্যাত সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে মধু মাসের উৎসব। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসন।