আবাসন খাতকে দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্পকে টেকসই, দুর্নীতিমুক্ত ও বিনিয়োগবান্ধব করতে কাজ করছে সরকার। এছাড়া কৃষিজমি রক্ষা করে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।