সাবেক এমপি বদির জামিন
কক্সবাজারের উখিয়া–টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেন বলে জানা গেছে।