‘দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি একে একে পূরণ করেছেন। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন কর্মসূচী শুরু করেছেন এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবেন।