ইতিহাস গড়া গোলটি দেশবাসীকে উৎসর্গ করলেন আনিকা
ঘড়ির কাঁটায় ম্যাচের সময় তখন মাত্র ১১ সেকেন্ড। মালদ্বীপের জালে বল! সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী জাতীয় দলের জার্সিতে করলেন প্রথম গোল। সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চে মালদ্বীপের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তির পর জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলটি দেশের মানুষকে উৎসর্গ করেছেন এই ফরোয়ার্ড।