তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।