বনদস্যু ‘সুমন বাহিনী’র আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত প্রায় ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করে।