মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
| ১৩ শ্রাবণ ১৪৩৩
সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার (ইএসডিও) পরিচালিত গবেষণায় টুথপেস্টের ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজধানীর দক্ষিণখান থানাধীন চৈতির মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবদল নেতা ও ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে অপহরণ ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লোমহর্ষক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে একটি সংখ্যালঘু পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি থেকে রক্ষা পেতে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়ের করলেও এখনো কার্যকর কোনো প্রতিকার না পাওয়ায় তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর ওপর অবস্থিত পুরাতন সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। ফলে যানবাহন চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। ফলে শঙ্কা নিয়েই প্রতিদিন এই সেতু পার হচ্ছেন হাজারো যাত্রী ও যানবাহন চালকরা।
গত ২৪ ঘণ্টার ব্যবধানে খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ওপর সন্ত্রাসী হামলা, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’হাত কর্তন ও ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে নগর জীবনে বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।