বাংলাদেশকে পেয়ে ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন আজান
মিরপুর টেস্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম লেখালেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান ওয়াইস। অভিষেক ম্যাচেই তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি, আর তাতেই ছুঁয়ে ফেললেন ৬২ বছরের পুরোনো রেকর্ড।