আগ্নেয়গিরির কাছে কনটেন্ট বানাতে গিয়ে ৩ পর্বতারোহীর মৃত্যু
ইন্দোনেশিয়ার নর্থ মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে অবস্থিত অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট দুকোনোতে এক ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনায় তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকালে আকস্মিক এই বিস্ফোরণে আগ্নেয়গিরিটি থেকে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। অগ্নুৎপাত এখনো চলছে।