‘ভেজাল খাদ্যবিরোধী আলোচনা’ করে আকিজ ডেইরির মামলার মুখে প্রাকৃতিক হাট!
ভেজাল খাদ্য নিয়ে জনসচেতনতামূলক আলোচনা প্রচারের জেরে গত ১৫ ও ১৬ জুন প্রাকৃতিক হাট ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোসেন সোহেলের বিরুদ্ধে পরপর দুটি মামলা করেছে আকিজ ডেইরি। প্রাকৃতিক হাটের দাবি, জনস্বার্থে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ভেজাল দুধ নিয়ে আলোচনা করায় তাদের আইনি হয়রানির মুখে পড়তে হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি আকিজ ডেইরি।