শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
| ৪ বৈশাখ ১৪৩৩
জামালপুরে জিয়াউল হক জিয়া (৬০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কারাবন্দি নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।
গাইবান্ধার পলাশবাড়ীর কারাবন্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) মারা গেছেন। রোববার (১৫ ফেব্রয়ারি) ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।