হাসনাত আবদুল্লাহর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী
আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘উনি (হাসনাত আবদুল্লাহ) যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা স্বাধীনভাবে কাজ করছে বলেই তাদের (এনসিপি) নেতারা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।’