বাংলাদেশ ফুটবলের কোচ হতে আগ্রহী কে এই অ্যান্টোইন হে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে পরিবর্তনের হাওয়া বইছে। আগামী জুনে ইউরোপের দেশ সান মারিনো জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই নতুন কোচের দেখা যেতে পারে সাইডলাইনে। দুই বছরের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিতে চায় বাফুফে, আর তাতেই শেষ হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার অধ্যায়।