বিসিবির নতুন কমিটি ঘিরে আইনি লড়াই শুরু
নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এখন আইনি চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর্যালোচনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করে নতুন অ্যাডহক কমিটি, যার বৈধতা নিয়ে এবার আদালতে গড়াল বিতর্ক।