বুমরাহকে বাদ দিয়ে অর্শদীপের সেরা ৫ বোলার যারা
ভারতের তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিং নিজের পছন্দের ভারতের সেরা পাঁচ বোলারের তালিকা প্রকাশ করে চমক তৈরি করেছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে বাদ দিয়ে এই তালিকায় শীর্ষে রেখেছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে।