বাংলাদেশ জাতীয় দলের শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ রোববার, ২২ ফেব্রুয়ারি সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিস্তারিত নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি মেহেদীর মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তারা জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি রয়েছে।’
শেখ মেহেদী হাসন ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। ২০২১ সালে তিনি জাতীয় দলে অভিষিক্ত হন এবং তারপর থেকে টি-টোয়েন্টি দলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খেলছেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ।