বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন বলে জানা গেছে। দেশ ছাড়ার বিষয়টি তিনি বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন।
বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বুলবুল ইতোমধ্যে দেশ ছাড়েছেন কিনা, বা কখন নাগাদ দেশ ছাড়বেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। একজন পরিচালক জানিয়েছেন, আজ রাতেই তার দেশ ছাড়ার কথা রয়েছে।
পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি নির্দেশ দিয়েছেন, নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে হবে। একই সঙ্গে উল্লেখ করেছেন, বিদেশে অবস্থান করলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যাবে।
বার্তায় তিনি পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।’