সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তোলার অঙ্গীকার করেছেন ঢাকা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তিনি বলেছেন, ‘স্বপ্নের আড়াইহাজার গড়তে সবাইকে আমি পাশে চাই।’
সম্প্রতি আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর স্টোডিয়ামে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই স্বপ্নদ্রোষ্টা। সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত হয় এই মহাসমাবেশ।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। এছাড়া মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান আড়াইহাজারের এই জনপ্রিয় রাজনীতিক।