চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজি এম এ কাসেমের সহধর্মিণী খোরশেদা আকতার চৌধুরী (৬৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) রাতে ঢাকায় মেয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজা আগামীকাল ১২ মে (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের পৈতৃক নিবাস নুর আহমেদ সওদাগর বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার এক শোকবার্তায় খোরশেদা আকতার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।