জুলাই সনদ ও গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে বিরোধী দল হিসেবে শুধু অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান তিনি।
পোস্টে শিশির মনির লেখেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধীদল শুধুমাত্র অলঙ্কার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না, ইনশাল্লাহ।