গত কয়েক মাসে পদত্যাগ করা ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের (ডিএজি) পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সম্প্রতি আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদত্যাগ করা ১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- এ কে এম রেজাউল করিম খন্দকার, মুহাম্মদ মুজিবুর রহমান, মো. বদিউজ্জামান তপাদার, মো. ইউসুফ আলী, ফরিদ উদ্দিন খান, মুহাম্মদ তারিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ শফিকুর রহমান, মো. আসাদ উদ্দিন ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।
এর মধ্যে গত ৪ এপ্রিল পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। পরবর্তী ২০ মে মুহাম্মদ মুজিবুর রহমান ও ২ জুন পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার।
এ ছাড়াও গত ২৩ জুন একসঙ্গে পদত্যাগ করেন ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তারা হলেন- মো. ইউসুফ আলী, ফরিদ উদ্দিন খান, মুহাম্মদ তারিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ শফিকুর রহমান, মো. আসাদ উদ্দিন ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।