সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী নিজে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে আশরাফুল ইসলাম বলেন, ‘হামের মতো টিকাকরণের ব্যাবস্থাকে রাষ্ট্রীয় ব্যাবস্থা থেকে প্রাইভেটখাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারনে ড. ইউনুস সহ সকল উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।’