অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাকে নিয়ে দীর্ঘ সময় ধরেই বসবাস করছেন চাঁদনী। গত ২জুন সেই বাসায় চুরির বিষয়টি নজরে আসে চাঁদনীর।
খোঁজ নিয়ে জানতে পারেন এই চুরির সঙ্গে বাসার গৃহকর্মী ১৩ বছরের মেয়ে জড়িত। এই বিষয়ে নাগরিক প্রতিদিনকে অভিনেত্রী চাঁদনী বলেন, ‘ দুই বছর আগে এই ছোট মেয়েটিকে আমাদের বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ দেই আমরা। সে আমাদের সঙ্গেই বাসায় থাকত সার্বক্ষনিক। তবে গোপনে যে সে টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করত তা একটুও বুঝতে পারি নাই। ২ জুন হঠাৎ কয়েকটি প্রয়োজনীয় কাপড় এবং কিছু টাকা খুঁজে না পাওয়ায় গৃহকর্মীকে বলা হয়।
এক পর্যায়ে মেয়েটি বলে দেয় সব। ওর কাছে আমরা দুই লাখ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করি। পরে মেয়েটির বাবার কাছে ওকে তুলে দেই অনেকের উপস্থিতিতে।’
চাঁদনী আরও বলেন, ‘ টাকা ছাড়াও আমার বোনের তিনটি শাড়ী, দুটি ব্লাউজ আমার ভাগ্নির দুটো সেলোয়ার কামিজ,শ্যাম্পু আরো অনেক কিছুই পাওয়া গিয়েছে।’
জানা গেছে, প্রাপ্ত বয়স্ক না হওয়ায় মেয়েটির বিরুদ্ধে কোনো আইন পদক্ষেপ নেয় নাই চাঁদনীর পরিবার।
চাঁদনী জানিয়েছেন, এই চুরির ঘটনায় একাধিক ব্যক্তি যুক্ত ছিলো।