বলিউড সুপারস্টার অক্ষয় কুমার নানামাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত। কখনও অ্যাকশন, কখনও রোমান্টিক আবার অনেক সময় কমেডি চরিত্রেও তাকে দেখা গেছে পর্দায়।
‘ওয়েলকাম’ নামের কমেডি ঘরানার সিনেমায় সর্বশেষ তাকে অভিনয়ে দেখা গেছে। আবারও তাকে এই ধরনের সিনেমায় অভিনয়ে দেখা যাবে।
অক্ষয় কুমারের নতুন এই প্রজেক্টেও নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি, যা জঙ্গল থিমে বড় পরিসরে নির্মিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত পোস্টারে সিনেমাটির স্টাইল ও মাল্টিস্টারার কাস্টিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
জানা গেছে, সিনেমাটি একটি কমেডি-অ্যাডভেঞ্চার ঘরানার বড় বাজেটের প্রজেক্ট, যেখানে আগের ‘ওয়েলকাম’ সিরিজের মতোই হাস্যরস ও বিশৃঙ্খল পরিস্থিতি থাকবে, তবে এবার সেটিং আরও বিস্তৃত ও ভিজ্যুয়ালি সমৃদ্ধ।
ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর সাফল্যের ধারাবাহিকতায় নতুন পর্বটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে।
এদিকে অক্ষয় কুমারের হরর–কমেডি সিনেমা ভূত বাংলা এখনো প্রেক্ষাগৃহে চলমান রয়েছে। আয়ে সিনেমাটি ২৫০ কোটির মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে এটি অক্ষয় কুমারের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ছবি হিসেবেই বিবেচিত হচ্ছে।