নব্বই দশকের আলোচিত দুই অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয় ও দীপা খন্দকার। অভিনয়গুণে দুজনই পেয়েছেন তারকাখ্যাতি। একযুগ পর আবারও তারা এক সঙ্গে নাটকে অভিনয় করবেন।
নাটকটির নাম ‘মায়ার বাঁধন’। পরিচালনা করবেন যুবরাজ খান। ১৬ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে।
এই নাটকে জয় ও দীপাকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয়ে দেখা যাবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘আমরা যখন সর্বশেষ অভিনয় করেছিলাম, তখন নায়ক-নায়িকা ছিলাম। এখনো নায়ক-নায়িকা, তবে গল্পের। দুজনের চরিত্রও বেশ পরিণত।’
দীপা খন্দকার বললেন, ‘গল্পটা খুবই চমৎকার। পরিবারের গল্প। শোনার পর ভীষণ ভালো লেগেছে, তাই কাজটা করার ব্যাপারে আগ্রহী হয়েছি।’
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক যুবরাজ খান জানান, এটি মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প। পরিবারের বাবার চাকরি একসময় চলে যায়। শুরু হয় টানাপোড়েনের জীবন। কিন্তু সংকটের মধ্যেও সন্তানদের প্রতি মা– বাবার ভালোবাসা ও যতœ কমে না। তবে পরিবারের সবার বাড়তি নজর থাকে ছেলের দিকে। অন্যদিকে মেয়েটি নীরবে পরিবারের জন্য কাজ করে যায়, দায়িত্ব পালন করে।
আগামী একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।