কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং চলছে এখন নেপালে। এবারই প্রথম দেশের বাইরে সিরিয়ালটির শুটিং হচ্ছে। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকাররা। এই নাটকে তাদের সঙ্গে অভিনয়ে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা।
এ প্রসঙ্গে নেপাল থেকে পরিচালক অমি বলেন, রাজেশ্রী একজন নেপালি অভিনেত্রী। চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে। এই সিজনের নিউ সেনসেশন তিনি।
সাফল্যের ধারাবাহিতায় চ্যানেল আই টিভি, বুম ফিল্ম ও বঙ্গ তিন মাধ্যমে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। ধারাবাহিক এই নাটকটিতে পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলের সঙ্গে নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকারও। আরও রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, অর্চিতা স্পর্শিয়া , জায়েফ।