ঢালিউডে সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা হিসেবে পরিচিত অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুইজনকে নিয়ে দর্শকের আগ্রহও বেশী। অভিনয় এবং অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন পরপরই আলোচনায় জায়গা পান এই দুই চিত্রনায়িকা।
সম্প্রতি আবারও আলোচনায় জায়গা পেয়েছেন তারা দুজন। এবার অবশ্য অভিনয়ের প্রসঙ্গের জন্যই তাদের নিয়ে আলোচনা-সমালোচনায় মেতেছেন সিনে সংশ্লিষ্ঠরা।
গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি নিয়ে দর্শকের দারুণ আগ্রহ দেখা গেছে। চারজন নারীকে নিয়ে তৈরী করা গল্পের এই সিনেমায় একজন নারীর চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। তার অভিনয় প্রশংসিতও হয়। কিন্তু সম্প্রতি জানা গেছে, এই সিনেমায় বুবলীর চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব পান অপু বিশ্বাস। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।
এই রকম ঘটনা নাকি আগেও কয়েকবার ঘটেছে বলে জানা গেছে। ‘বসগিরি’ নামের একটি সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হন অপু। তিনি ছবিটি ছেড়ে দিলে সেখানে বুবলী অভিনয়ের সুযোগ পান। জানা গেছে ‘রংবাজ’ নামের আরেকটি সিনেমাতে অভিনয় নিয়েও এই দুই নায়িকার মধ্যে জটিলতা তৈরী হয়েছিল।
‘প্রেশার কুকার’ সিনেমায় অপু-বুবলীর অভিনয় সংক্রান্ত ঘটনাটি প্রকাশ হওয়ার পর এই দুই নায়িকার মনস্তাত্তি¡ক দ্বন্দ আবারও সচল হলো বলে ধারণা করছেন ঢাীরউডের অনেকেই।