সুপারস্টার শাকিব খান ইতোমধ্যে যিনি ক্যারিয়ারে পার করে ফেলেছেন ২৬ বছর। তিনি দর্শকদের যেমন দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, তেমনি দিয়েছেন ফ্লপ সিনেমাও। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে প্রশ্ন থেকে যায় কোন পথে এগোচ্ছেন শাকিব খান? আসন্ন সিনেমা কি হলে দর্শক টানতে পারবে?
গত ঈদুল আযহায় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় নির্মিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তান্ডব’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমার গান ও ট্রেলার দিয়ে মাঠ দখল করলেও শেষ পর্যন্ত হলে দর্শক টানতে পারেননি শাকিব।
শাকিবের দীর্ঘ ক্যারিয়ারের পথ চলায় টানা বক্স অফিস হিট সিনেমা নেই। ২০২৩ সালের ‘প্রিয়তমা’ সিনেমায় ঈধিকা পালের বিপরীতে শাকিবের দুর্দান্ত অভিনয় দর্শক হৃদয় জয় করে এবং বক্স অফিসে সফলতা অর্জন করে।
২০২৪ সালে ‘রাজকুমার’ মুক্তি পেলে বক্স অফিসে তেমন সফলতা মেলেনি শাকিব অভিনীত এই সিনেমাটির । একই বছরের ঈদ উল আযহায় তুফান দিয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেন শাকিব খান।
কিন্তু শাকিবের ক্যারিয়ারে ছবি হিট থাকলেও সেটার ধারাবাহিকতা বজায় থাকেনি । কারণ ২০২৪ শাকিবের তিনটি সিনেমা মুক্তি পায় এর মধ্যে একটি হিট হলেও বাকি দুটি হয় ফ্লপ।