ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকা পড়েন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। এশা গুপ্তা ভারতে ফেরার সময়কালে ইরানী মিসাইল আতঙ্কে আটকে যান বিমানবন্দরে। সেখানে কয়েক ঘন্টা মৃত্যু আতঙ্ক তাড়া করেছিল এই বলিউড অভিনেত্রীকে। সব শঙ্কা পেরিয়ে অবশেষে তিনি ভারতে ফিরেছেন বিমানযোগে।
এশা গুপ্তার সেই ভয়ংকর কয়েক ঘন্টার বর্ণনা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এশা গুপ্তা জানান, আমরা যে পরিস্থিতিতে ছিলাম, তা খুবই কঠিন ছিল। ঈশ্বরের কৃপায় নিরাপদে ফিরতে পেরেছি।’
এশা জানান, গত রোববার দুপুরে বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা একটার দিকে আচমকাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। কেউই বুঝতে পারছিলেন না, কী ঘটেছে। কিছুক্ষণ পর ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
‘কেউ জানত না পরের মুহূর্তে কী হবে। অচেনা মানুষ একে অপরকে সান্ত¡না দিচ্ছিল, সবাই নিজের দেশের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল’।
এশার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের কর্মীরা দ্রæত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এবং পুরো সময় শান্ত ও দায়িত্বশীল আচরণ করেন। তাদের পেশাদারিত্বের প্রশংসাও করেন এই অভিনেত্রী।
সংকটের সময় অচেনা মানুষের পাশে দাড়ানো ও কর্তৃপক্ষের দায়িত্বশীল ভ‚মিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।