দক্ষিন ভারতের জনপ্রিয় অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয় সংসার জীবনে ভালো নেই। বিয়ের ২৭ বছর পর ভাঙছে তার সংসার। স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের ইচ্ছাতেই সংসার জীবন শেষ হচ্ছে তাদের।
বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়।
১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় ও সংগীতা। দুজনের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা নামে দুই সন্তান আছে। সংগীতা স্বর্ণালিঙ্গম দাবি করেন, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। কিন্তু তা আশ্বাসেই আছে।
বিষয়টি নিয়ে দুই সন্তান ও তিনি অপমানিত বোধ করছেন বলে জানিয়েছেন সংগীতা। সংগীতার অভিযোগ, তাকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে, এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতাতেও হস্তক্ষেপ করেন বিজয়। বিজয়ের সঙ্গে সম্পর্কটি শুধু কাগজে-কলমে আছে। স্ত্রীর আবেদনটি আদালতে বিচারাধীন। এদিকে, এরই মধ্যে অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেন থালাপতি বিজয়।